আজমিরীগঞ্জে দেড় ঘণ্টার সংঘ*র্ষে নারী-পুরুষসহ অর্ধশত আ*হত
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ PM

আজমিরীগঞ্জে দেড় ঘণ্টার সংঘ*র্ষে নারী-পুরুষসহ অর্ধশত আ*হত

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ০৭:৩১:১৮ PM

আজমিরীগঞ্জে দেড় ঘণ্টার সংঘ*র্ষে নারী-পুরুষসহ অর্ধশত আ*হত

ছবি:সংগৃহীত


আজমিরীগঞ্জে জমিতে হালচাষ দেওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জমিতে হালচাষ দেওয়া নিয়ে আব্দুল হালিম মিয়ার সঙ্গে আব্দুল হেকিম মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় পৌরসদর বাজারে এই দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষের লোকজন বাড়ি ফিরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক