মাধবপুরে দুই গ্রামের সংঘ*র্ষে অর্ধশতাধিক আহ*ত
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ PM

সেনা হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

মাধবপুরে দুই গ্রামের সংঘ*র্ষে অর্ধশতাধিক আহ*ত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ০৮:১৮:১৪ PM

মাধবপুরে দুই গ্রামের সংঘ*র্ষে অর্ধশতাধিক আহ*ত

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। রোববার দুপুরে ইটাখোলা মুরাপাড়া ও ব্যাঙ্গাডোবা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হলে কয়েক ঘণ্টা ধরে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজীবাজার সেনা ক্যাম্পের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার রাতে মুরাপাড়া গ্রামের বকুল মেম্বারের এক ভাতিজার সঙ্গে ব্যাঙ্গাডোবা গ্রামের নুর মিয়া সরদারের এক স্বজনের তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রোববার দুপুরে উভয় পক্ষের শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে নোয়াপাড়া বাজারে জড়ো হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একজন চিকিৎসক জানান, এ পর্যন্ত ১৫ জন আহত ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন। অন্যান্য আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা নিতে দেখা গেছে।

সংঘর্ষের সময় নোয়াপাড়া বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। কিছু দোকানে হামলারও ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে শাহজীবাজার সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে আসলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টির সমাধানে কাজ করছেন।

মাধবপুর থানার ওসি সহিদ উল্যা বলেন, ‘পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবুও অতিরিক্ত সতর্কতা হিসেবে বাজার এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক