মাধবপুরের নোয়াপাড়ায় রেলওয়ে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১২ PM

মাধবপুরের নোয়াপাড়ায় রেলওয়ে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০৭:৫৫:৩৮ PM

মাধবপুরের নোয়াপাড়ায় রেলওয়ে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় নবনির্মিত রেলওয়ে পুলিশ ফাঁড়ির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ফাঁড়িটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম।

শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খাইরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল।

বক্তারা বলেন, নোয়াপাড়ায় রেলওয়ে পুলিশ ফাঁড়ি চালুর মাধ্যমে এ অঞ্চলের রেলপথের নিরাপত্তা আরও জোরদার হবে। যাত্রীসেবা নিশ্চিত করা, রেললাইন-সংলগ্ন এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে ফাঁড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্থানীয়রা দীর্ঘদিনের প্রত্যাশিত এ ফাঁড়ির উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, এতে এলাকার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।

উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত ফাঁড়ির অভ্যন্তরীণ সুবিধাসমূহ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে মাধবপুর থানার এসআই পাভেল আহমদসহ অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক