হবিগঞ্জের চুনারুঘাটে ২২ কেজি গাঁ*জাসহ ২ মা*দক ব্যব*সায়ী গ্রেফ*তার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১২ PM

র‌্যাব-৯ এর অভিযান

হবিগঞ্জের চুনারুঘাটে ২২ কেজি গাঁ*জাসহ ২ মা*দক ব্যব*সায়ী গ্রেফ*তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০৯:৫৪:৫৯ PM

হবিগঞ্জের চুনারুঘাটে  ২২ কেজি গাঁ*জাসহ ২ মা*দক ব্যব*সায়ী গ্রেফ*তার

ছবি:সংগৃহীত


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব-৯) এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে ২২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, শ্রীকুঠা বাজারস্থ মেসার্স জননী ফার্মেসীর সামনে স্থাপিত চেকপোস্টে সন্দেহভাজন একটি সাদা প্রাইভেট কার থামাতে সিগন্যাল দেওয়া হলে গাড়িটি থামিয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় দুইজনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যায়। পরে প্রাইভেট কারটি তল্লাশি করে গাড়ির ব্যাকডালা থেকে খাকি টেপ দিয়ে মোড়ানো নীল পলিথিনে রাখা পাঁচটি প্যাকেটে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শাহিন (২২), পিতা মৃত আব্দুল মুনাফ, গ্রাম আশিগর, থানা ফেঞ্চুগঞ্জ, জেলা সিলেট। ইলজার আহমেদ (২৫), পিতা আব্দুল কাইয়ূম, গ্রাম জগজীবনপুর, থানা সুনামগঞ্জ সদর, জেলা সুনামগঞ্জ।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে চুনারুঘাটসহ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জ ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। পলাতক সহযোগীকেও এই চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।

গ্রেফতার দুইজন এবং উদ্ধারকৃত ২২ কেজি গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক