মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়নে খালেদা জিয়ার রো*গমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১২ PM

মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়নে খালেদা জিয়ার রো*গমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৯:২১:০১ PM

মাধবপুরে  শাহজাহানপুর ইউনিয়নে খালেদা জিয়ার রো*গমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল এর উদ্যোগে বুধবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদে আয়োজিত এ মাহফিলে দলীয় নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, যুবদল–ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ও শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী।
তিনি বলেন,‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন-তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন-এ কামনায় আমরা এখানে সমবেত হয়েছি।’

তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার হুমকির মুখে। এমন পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আরও বেশি প্রয়োজন। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন,

‘সংগঠনের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্য বজায় রাখতে হবে। মানুষ আজ পরিবর্তন চায়, অধিকার ফিরে পেতে চায়। আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়া।’

দোয়া মাহফিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য দেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে গণমানুষের কল্যাণে অসামান্য ভূমিকা রেখেছেন। সামরিক স্বৈরশাসন বিরোধী গণআন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি দেশকে গণতন্ত্রের পথে ফেরান। তাঁর চিকিৎসা ও জীবন নিয়ে রাজনীতি কোনোভাবেই মানবিক নয় বলেও মন্তব্য করেন বক্তারা।

এ সময় সৈয়দ মো. ফয়সলের পক্ষ থেকে জানানো হয়, তিনি নিয়মিতভাবে নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন এবং স্থানীয় পর্যায়ে দোয়া মাহফিল আয়োজনের অনুরোধ জানিয়ে আসছেন।

অনুষ্ঠানের শেষে দেশ–জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক