হবিগঞ্জে দুইপক্ষের সংঘ*র্ষে আহ*ত ৩৫
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ PM

হবিগঞ্জে দুইপক্ষের সংঘ*র্ষে আহ*ত ৩৫

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ১১:৫৪:১৩ PM

হবিগঞ্জে দুইপক্ষের সংঘ*র্ষে আহ*ত ৩৫

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে নারী উদ্যোক্তা মেলায় আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুইদল যুবকের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার রাতে শায়েস্তানগর ও মোহনপুর গ্রামের যুবকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এ সময় পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হন। ঘণ্টাখানেক পর পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

স্থানীয়রা জানান, শায়েস্তানগর এলাকায় মহব্বত কনভেনশন হলে নারী উদ্যোক্তা মেলায় আতশবাজি ফোটান একদল যুবক। এ ঘটনায় মোহনপুর গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। এর জের ধরে রাত সাড়ে ১০টায় শায়েস্তানগর ও মোহনপুর গ্রামের দুইদল যুবক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দীর্ঘ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন শাহীন বলেন, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক