মাধবপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ PM

মাধবপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ০১:৪২:২৩ PM

মাধবপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন


হবিগঞ্জ জেলা অটোরিক্সা-অটো টেম্পু-মিশুক-বেবিটেক্সি শ্রমিক ইউনিয়নের মাধবপুর উপজেলা উপকমিটির নির্বাচনে মো. জসিম উদ্দিন ৯১২ ভোট পেয়ে সভাপতি ও মো. হাসান মিয়া ৭৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত ১টায় প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মোহাম্মদ ফরিদুল হক ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে সেলিম মিয়া, সহ-সভাপতি পদে হামিদ আলী পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে ইউসুফ মিয়া, প্রচার সম্পাদক পদে আউয়াল মিয়া, শ্রমিক কল্যাণ সম্পাদক পদে আলমগীর মিয়া ও দপ্তর সম্পাদক পদে শামসু মিয়া বিজয়ী হন।

এ ছাড়া সদস্য পদে সুমন মিয়া, হাউস মিয়া, কুতুব আলী ও মো. আলমগীর নির্বাচিত হয়েছেন।

কমিটির ১৫টি পদের জন্য ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালিকাভুক্ত ৩৮৮৬ জন ভোটারের মধ্যে ২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক