অ প হ রণের ৫ দিন পর স্কুলছাত্রী সামিয়া উ দ্ধা র
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৮ PM

অ প হ রণের ৫ দিন পর স্কুলছাত্রী সামিয়া উ দ্ধা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ০৫:১৬:০৭ PM

অ প হ রণের ৫ দিন পর স্কুলছাত্রী সামিয়া উ দ্ধা র

ছবি:নিজস্ব


হবিগঞ্জে মাধবপুরে অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী সামিয়া আক্তার তনুকে (১৫) উদ্ধার করা হয়েছে।সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং ধর্মঘর ইউপির দেবপুর গ্রামের ইউপি সদস্য সোহরাব উদ্দিনের মেয়ে।পরিবার সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে ধর্মঘরের নিজনগর গ্রামের রায়সুল ইসলাম টুটুল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে সামিয়াকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তাকে অন্ধকার ঘরে আটকে রেখে কয়েক দিন নির্যাতন করা হয় বলে অভিযোগ।

ঘটনার পরদিন ২ ডিসেম্বর মাধবপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন সামিয়ার বাবা (ডায়রি নং: ৮০)। পরে পরিবারের সদস্যরা ৫ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুল্লার চেংগাহাটি এলাকার সুলতান মিয়ার বাড়ি থেকে সামিয়াকে উদ্ধার করেন। বর্তমানে তিনি মানসিক আঘাত নিয়ে পরিবারের কাছে রয়েছেন।

ভুক্তভোগী সামিয়া জানান,“ওরা আমাকে অন্ধকারে বন্দি করে রাখে। নির্যাতন করেছে। আমি বারবার বাবা-মাকে খুঁজেছি। মনে হয়েছিল, আর বাঁচতে পারবো না।”সামিয়ার বাবা ইউপি সদস্য সোহরাব উদ্দিন বলেন,আমার স্কুল–পড়ুয়া মেয়েকে যেভাবে অপহরণ ও নির্যাতন করা হয়েছে—আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

স্থানীয় যুবদল নেতা আমিনুর রহমান আমিন অভিযোগ করে বলেন,“এলাকায় অপহরণ, ইভটিজিংসহ নারী নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। এসব বন্ধে অভিযান চালানো জরুরি।”অভিযুক্ত রায়সুল ইসলাম টুটুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।মাধবপুর থানার ওসি (তদন্ত) মোঃ মোহাম্মদ কবির হোসেন জানান,'পুলিশ মেয়ের বাবার দায়েরকৃত জিডি নিয়ে নিবিড়ভাবে কাজ করছে।যদি এ সংক্রান্তে মামলচ তারা করতে চায় তবে আমরা মামলা নিয়ে সেইমতাবেক আইনানুগ ব্যবস্থা নেবো।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা