আজমিরীগঞ্জে দুপ*ক্ষের সংঘ*র্ষ: চিকিৎসাধীন অবস্থায় আহত ১ জনের মৃ*ত্যু
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ PM

আজমিরীগঞ্জে দুপ*ক্ষের সংঘ*র্ষ: চিকিৎসাধীন অবস্থায় আহত ১ জনের মৃ*ত্যু

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ১১:০১:২৭ PM

আজমিরীগঞ্জে দুপ*ক্ষের সংঘ*র্ষ:  চিকিৎসাধীন অবস্থায়  আহত  ১ জনের মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


গত ২৯ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত মোঃ হামিদুর মিয়া (৪৫)  এর  চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু হয়েছে।  সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ৮ ডিসেম্বর, সোমবার, নয় দিন পর তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনা ঘটে শিবপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বং দক্ষিণ হিরার বাড়ির খালেরপাড় গ্রামে। দীর্ঘদিন ধরে মোঃ হামিদুর মিয়া ও তার চাচাত ভাই মুকবুল মিয়া বাড়ির সীমানা নিয়ে বিরোধে জড়িয়ে ছিলেন।

ঘটনাটি সংঘটিত হয় ২৯ নভেম্বর, শনিবার দুপুরে। বাড়ির সীমানা নির্ধারণের জন্য শালিশ বৈঠক বসানো হয়। শালিশ চলাকালীন সময় মোঃ হামিদুর মিয়া ও তার চাচাত ভাইদের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যার ফলে মোঃ হামিদুর মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং গুরুতর আহত হন।

প্রাথমিকভাবে তাকে হবিগঞ্জ সদরে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৮ ডিসেম্বর, সোমবার, নয় দিন পর তার মৃত্যু হয়।

এ বিষয়ে শিবপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসাদ মুঠোফোনে বলেন, ‘২৯ নভেম্বর শালিশ বৈঠকের সময় কথাকাটাকাটির এক পর্যায়ে হামিদুরের মাথায় লাঠির আঘাত লাগে। পরে তিনি সিলেট উসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

আজমিরীগঞ্জ থানার তদন্ত অফিসার ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বিশ্বজিৎ পাল এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ পর্যন্ত বাদীপক্ষের কোন অভিযোগ থানায় পৌঁছায়নি। অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক