সংগৃহীত ছবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর–হরষপুর সড়কে ড্রাইভিং শিখতে গিয়ে হিমেল নামে এক যুবকের জীবন প্রদীপ নিভে গেল। মঙ্গলবার সকালে প্রাইভেটকার চালানো শিখতে গিয়ে হিমেল ও তার এক বন্ধু নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার গাছের সঙ্গে ধাক্কা লাগলে এতে হিমেল আরেকজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করে।
হিমেল (২০)। তিনি ধর্মঘর ইউনিয়নের সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।গুরুতর আহত আরোহী এনায়েতুল্লাহ (২২), চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হিমেল ও এনায়েতুল্লাহ প্রাইভেট কার নিয়ে ধর্মঘর–হরষপুর সড়কে ড্রাইভিং অনুশীলন করছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে গাড়ীটির সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, “নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি জব্দ করা হয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।”
জৈন্তাবার্তা / সুলতানা




