নিম্নমানের ইট ফেরত নিতে বাধ্য হলেন ঠিকাদার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ PM

নিম্নমানের ইট ফেরত নিতে বাধ্য হলেন ঠিকাদার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৪:৪৯:৪৬ PM

নিম্নমানের ইট ফেরত নিতে বাধ্য হলেন ঠিকাদার

ছবি:নিজস্ব


মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারনের কাজে ব্যবহারের জন্য নিয়ে আসা নিম্নমানের ইট ফেরত নিতে বাধ্য হলেন ঠিকাদার আবুল কালাম।উপজেলা প্রকৌশলী রেজাউন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

পিইডিপি-৪ প্রকল্পের আওতায় শিমুলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারনের কাজ ২০২২ সালে শুরু হলেও ঠিকাদারের গাফলতি ও খামখেয়ালিপনার কারনে গত ৪ বছরেও কাজ শেষ হয় নি।কাজ শেষের ব্যাপারে এলজিইডি ও প্রকৌশল অফিস পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে আসছিল। দীর্ঘদিন কাজ বন্ধ রাখলেও ঠিকাদার মোট বরাদ্ধের ৯০ ভাগ টাকা তুলে নেওয়ায় স্থাণীয় জনমনে ক্ষোভ বিরাজ করছিল।সম্প্রতি তড়িঘড়ি করে কাজ শেষ করজর নিমিত্তে ঠিকাদার নিম্নমানের ইট এনে বিদ্যালয়ের পাশে স্তুপ করে রাখে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখির প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী রেজাউন্নবী ঠিতাদারকে ওই ইট সরিয়ে নিতে কঠোর নির্দেশ দেন।গতকাল সোমবার(৮ ডিসেম্বর) ঠিকাদার আবুল কালাম লোক পাঠিয়ে ট্রাক ভর্তি করে ওই ইট ফিরিয়ে নিয়ে আসেন।উপজেলা প্রকৌশলী রেজাউন্নবী জানান,  'কাজের মানের ব্যাপারে কোনোরকম আপোষ করা হবে না।'

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক