হবিগঞ্জে ৩০ কেজি ভা*রতীয় গাঁ*জা জ*ব্দ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ PM

হবিগঞ্জে ৩০ কেজি ভা*রতীয় গাঁ*জা জ*ব্দ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৫ ০১:৪৭:৩৩ PM

হবিগঞ্জে ৩০ কেজি ভা*রতীয় গাঁ*জা জ*ব্দ


হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে, যার সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গাঁজা প্রবেশের সংবাদের প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে লেবু বাগান নামক এলাকায় ঝোপঝাড়ের মধ্যে গোপনে টহল পরিচালনা করতে থাকে।

এক পর্যায়ে চোরাকারবারীরা ভারত থেকে বস্তার ভেতরে করে গাঁজা নিয়ে আসার প্রাক্কালে টহলরত অবস্থায় বিজিবি সদস্য দেখে চোরাকারবারীরা গ্রেপ্তারের ভয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ হয়।  

জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে মাদক পাচারে জড়িত চোরাচালানি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক