মাধবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ PM

মাধবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৫ ০৫:৫৫:১৮ PM

মাধবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছবি:নিজস্ব


মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী চেঙ্গারবাজারে ১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে হবিগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের ধানের শীষ প্রতীকের সমর্থনে লিফলেট বিতরণ করা হয়।

বুধবার দুপুরে অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।এসময় বক্তব্য রাখেন মাধবপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমানসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে নেতাকর্মীরা চেঙ্গারবাজারে লিফলেট বিতরণ করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক