মাধবপুরে চা বাগান শ্রমিকদের সঙ্গে বৈঠক- বিএনপি প্রার্থী ফয়সলের পক্ষে সমর্থন ঘোষণা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৩ PM

মাধবপুরে চা বাগান শ্রমিকদের সঙ্গে বৈঠক- বিএনপি প্রার্থী ফয়সলের পক্ষে সমর্থন ঘোষণা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৫ ০৯:১১:১৩ PM

মাধবপুরে চা বাগান শ্রমিকদের সঙ্গে বৈঠক- বিএনপি প্রার্থী ফয়সলের পক্ষে সমর্থন ঘোষণা

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাধবপুর ও চুনারুঘাটে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। এ ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া, বৈকুণ্ঠপুর, জগদীপুর ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকদের সঙ্গে একের পর এক মতবিনিময় সভা করে যাচ্ছেন তরুণ শিল্পপতি ও চা শ্রমিকদের প্রিয়মুখ আলহাজ্ব সৈয়দ শাফকাত আহমেদ।

বুধবার সন্ধ্যায় নোয়াপাড়ায় সুরমা চা বাগান শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বিএনপি মনোনীত প্রার্থী জননেতা সৈয়দ মোঃ ফয়সল (এস এম ফয়সল)-এর জন্য ধানের শীষে ভোট কামনা করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়ার আহবান জানান।

সভায় সুরমা চা বাগানের শ্রমিক নেতা দীপক রাজ বলেন,‘সুরমা চা বাগানে মোট তিনটি ওয়ার্ড রয়েছে। আমরা সবাই শ্রমিক-শ্রমিক নেতারা ঐক্যবদ্ধ। এবারের নির্বাচনে আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সৈয়দ ফয়সলকে বিপুল ভোটে বিজয়ী করবো-এটাই আমাদের সম্মিলিত সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য সংগ্রাম করে আসছেন। তাই যে নেতৃত্ব তাদের পাশে দাঁড়িয়েছে, শ্রমিকবান্ধব উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়েছে-তাদের প্রতি শ্রমিক সমাজের আস্থা স্বাভাবিকভাবেই বেড়েছে।

মতবিনিময় সভায় আলহাজ্ব সৈয়দ শাফকাত আহমেদ বলেন,‘ আমরা ছোটবেলা থেকে চা বাগানের মানুষের জীবনসংগ্রাম দেখে বড় হয়েছি। তাদের দুঃখ–কষ্ট, সীমাবদ্ধতা এবং প্রত্যাশা সবই আমাদের পরিচিত। তাদের জীবনমান যাতে আরও উন্নত হয়, সেজন্য আমরা শিল্প-কারখানায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছি। চা বাগানের মানুষ কেবল ভোটার নন, তাঁরা আমাদের পরিবারের অংশ।’

তিনি বলেন, মাধবপুর-চুনারুঘাট অঞ্চলের সার্বিক উন্নয়নে পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম মানুষ প্রয়োজন। তাই বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল–কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

শাফকাত আহমেদ আরও বলেন- ‘আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। উন্নয়ন ও পরিবর্তনের ধারা এগিয়ে নিতে হলে যোগ্য নেতৃত্বকে সামনে আনা জরুরি। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে মাধবপুর–চুনারুঘাটবাসীর উন্নয়ন নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা কামনা করছি।’

সভায় চা বাগানের নারী-পুরুষ শ্রমিক, ওয়ার্ড নেত্রীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে শ্রমিকরা একযোগে ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা