ছবি:সংগৃহীত
আলহাজ সৈয়দ মোঃ ফয়সল এর পুত্র ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন ‘আমার বাবা আলহাজ সৈয়দ মোঃ ফয়সল শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই এলাকার মানুষের সুখ-দুঃখের সবচেয়ে নিকটজন। নিজের পরিবারের জন্য সময় কম দিলেও এলাকার মানুষের কল্যাণে তিনি সারাজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। তাই সন্তান হিসেবে আজ আমি আপনাদের কাছে এসেছি বাবার জন্য সমর্থন চাইতে। আপনারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন।’
বুধবার সন্ধায় মাধবপুর উপজেলার চারা ভাঙ্গা এলাকায় স্থানীয় মাঠে আয়োজিত ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভায় তিনি এই আবেদন করেন।
তিনি আরও বলেন, “আমরা পরিবার হিসেবে দেখেছি, মানুষকে ভালোবাসাই বাবার সবচেয়ে বড় শক্তি। এই এলাকার প্রতিটি ঘরে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মানুষের জীবনে উন্নয়ন আনতে তিনি কতটা পরিশ্রম করেছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। শুধু নির্বাচন আসলে নয়, বরং বছরের ৩৬৫ দিন তিনি গরিব, অসহায়, বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এলাকার রাস্তা- ঘাট, শিক্ষার পরিবেশ, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কর্মসংস্থান- সব ক্ষেত্রেই উন্নয়নের জন্য তিনি আন্তরিকভাবে কাজ করে গেছেন।’
সভায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল বলেন, ‘যে নেতা এলাকার মানুষের দুঃখে-কষ্টে পাশে দাঁড়ান, তাকেই জনগণ বারবার নিজের অভিভাবক হিসেবে নির্বাচিত করে। ফয়সল সাহেব সেই ধরনের একজন মানুষ, যিনি কখনো এলাকার মানুষের পাশে দাঁড়াতে পিছপা হননি।’
আব্দুল কুদ্দুছ বেনু মেম্বার সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক মঈন উদ্দিন, বিএনপি নেতা একলাছ, বাবুল রায়, জামাল সর্দার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বকুল, গউস আশফাক উদ্দিন আহমেদ, মনির মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা সকলেই ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




