বিএপিএলসির নতুন নেতৃত্ব: সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৫ PM

বিএপিএলসির নতুন নেতৃত্ব: সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৫ ০১:১৪:৫৬ PM

বিএপিএলসির নতুন নেতৃত্ব: সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ

ছবি:সংগৃহীত


বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।

ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ হবিগঞ্জের মাধবপুরের সন্তান।  তিনি বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মোহাম্মদ ফয়সলের জ্যেষ্ঠ পুত্র। তরুণ শিল্প উদ্যোক্তা হিসেবে দেশের বস্ত্র ও কটন শিল্পে দক্ষ ব্যবস্থাপনা এবং আধুনিক শিল্পভাবনার জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী বিএপিএলসির নিজস্ব বিধিমালা অনুসরণ করে স্বাধীন নির্বাচনবোর্ডের তত্ত্বাবধানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন হওয়ায় ব্যবসায়ী মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

নবনির্বাচিত সভাপতি রিয়াদ মাহমুদ দীর্ঘদিন ধরে শিল্পখাত, বিশেষ করে প্যাকেজিং ও পলিমার শিল্পের উন্নয়ন এবং পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে কাজ করছেন।

সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বস্ত্রশিল্পের আধুনিকায়ন ও শিল্পকারখানার প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার অগ্রদূত হিসেবে পরিচিত।

ব্যবসায়ীরা মনে করছেন, এই নতুন নেতৃত্ব পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বার্থরক্ষা, নীতি সহায়তা, কর-ব্যবস্থা সহজীকরণ এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংগঠনের সূত্র জানায়, নতুন কমিটি পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, কোম্পানিগুলোর সমস্যা সমাধানে সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ গ্রহণ করবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা