হবিগঞ্জে ২০ কেজি গাঁ*জা উদ্ধার, আ*টক ১
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১২ PM

হবিগঞ্জে ২০ কেজি গাঁ*জা উদ্ধার, আ*টক ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১২/২০২৫ ০১:০০:৪৪ PM

হবিগঞ্জে ২০ কেজি গাঁ*জা উদ্ধার, আ*টক ১


হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর ক্যাম্পের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে এই অভিযান চালানো হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সিলেটের তামাবিল থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে অবৈধ মাদক পাচার করা হচ্ছে। পরে ঢাকা মেট্রো-ন-২৩-১৭৪৫ নম্বরের কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা।

এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. ইউছুফ আলীকে (৪৫) আটক করা হয়েছে। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লডাইরচর গ্রামের আব্দুর রশিদ বেপারির ছেলে।

মো. ইউছুফ আলী পুলিশকে জানান, সিলেটের তামাবিল এলাকা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক