স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার অ ভি যো গে গ্রে*প্তা*র শাহরিয়া আরশ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৫ PM

স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার অ ভি যো গে গ্রে*প্তা*র শাহরিয়া আরশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৫ ০৬:০৬:৫৬ PM

স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার অ ভি যো গে গ্রে*প্তা*র শাহরিয়া আরশ

সংগৃহীত ছবি


প্রতিবেশী দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে প্রেম নিবেদন করে ব্যর্থ হন শাহরিয়া আরশ (২১)। পরে স্কুলে যাতায়াতের সময় বা রাস্তাঘাটে প্রায়ই তাকে কুৎসিত অঙ্গভঙ্গি করতেন এবং কুপ্রস্তাব দিতেন। মেয়েটি অতিষ্ঠ হয়ে তার মাকে জানালে তিনি আরশের মাকে বিস্তারিত খুলে বলেন। কিন্তু এতেও থামেন নি তিনি।

আরশ হবিগঞ্জের নবীগঞ্জ থানা এলাকার শেখ জামালের ছেলে।প্রেমে ব্যর্থ হয়ে আরশ অপহরণ করেন ওই স্কুলছাত্রীকে। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাজার করে বাড়ী ফেরার সময় মেয়েটিকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান আরশ ও তার কয়েকজন সঙ্গী।

তাকে না পেয়ে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেন মেয়েটির পরিবারের সদস্যরা। পরে নবীগঞ্জ থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন (নং ৪/২১২)। ছায়া তদন্তে নামে র‌্যাব-৯।তারই ধারবাহিকতায় শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীটিকে উদ্ধার ও আরশকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

উদ্ধারকৃত স্কুলছাত্রী ও অপহরণকারী হিসাবে অভিযুক্ত শাহরিয়া আরশকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা