মাধবপুরে দুই কৃষকের ৩০০ সবজি গাছ কে*টে দিল দুর্বৃ*ত্তরা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৫ PM

মাধবপুরে দুই কৃষকের ৩০০ সবজি গাছ কে*টে দিল দুর্বৃ*ত্তরা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১২/২০২৫ ০৮:৩০:০০ PM

মাধবপুরে দুই কৃষকের ৩০০ সবজি গাছ কে*টে দিল দুর্বৃ*ত্তরা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই কৃষকের তিন থেকে চারশোরও বেশি ফলন্ত সবজি গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এতে টমেটো ও শসার বাগান করা দুই কৃষক-মিলাদ মিয়া ও রুকেল মিয়া-প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক রুকেল মিয়া বলেন, ‘রাতের আঁধারে আমাদের কয়েক মাসের পরিশ্রম এভাবে নষ্ট করে দেবে-কখনও ভাবিনি। এখন আমরা পুরোপুরি পথে বসে গেলাম।’

স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবেই দুর্বৃত্তরা তাদের বাগানে এ হামলা চালিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা