ছবি:নিজস্ব
হজরত শাহজালাল (রহ,)অন্যতম সফর সঙ্গী মুরুব্বী হযরত শাহ সোলেমান পতেহ গাজী(রহ,)বাগদাদির তিন দিনব্যাপী বাৎসরিক ওরস আজ রোববার থেকে শুরু হয়েছে।হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহাজীবাজারে অবস্থিত মাজার প্রাঙ্গণে বাৎসরিক ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত আশেকান জড়ো হয়। ইতিমধ্যে ওরস কে ঘিরে শত শত দোকানপাট বসেছে। মাজার প্রাঙ্গণ আলোকসজ্জা করা হয়েছে।
মাজারের খাদেম খিরাজ শাহ জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত আশেকান এখানে বিভিন্ন জেলা থেকে মানত নিয়ে আসেন। অংশ নেয়া ভক্তরা, রাতব্যাপী মিলাদ মাহফিল ও জিকির, মারিফতি ও মুর্শিদি গান, গেয়ে সময় পার করেন। ওরস ধর্মীয় ও সামাজিক মিলনমেলায় পরিণত হয়, যা দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহ সোলেমান ফতেহ গাজীর ওরসের সমাপ্তি ঘটে।ওই এলাকার বাসিন্দা মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন ওরস উপলক্ষে আশপাশের এলাকার মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। অনেকে এ সময় কেনাকাটা করে থাকে। প্রতিটি ঘরে ঘরে মেহমান আসে ওরস কে কেন্দ্র করে। যে কারণে বসানো দোকানপাট বেশ কিছুদিন থাকে।ফার্নিচারের দোকান মিষ্টির দোকান কাপড়ের দোকান বসে।এসব দোকানে বেশ বেচাকেনা হয়।
মাধবপুর থানার ওসি মাহবুব মোরশেদ খান জানান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের একটি টিম সার্বক্ষণিক ওরস এলাকায় নিয়োজিত থাকবে। ওরসে যাতে কোন অসামাজিক কার্যকলাপ না হয় পুলিশ সতর্ক রয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




