মাধবপুরে নোটিশ ছাড়া উচ্ছে*দ অভি*যান চালিয়ে দুটি পরিবারকে ঘ*রছাড়া করার অভি*যোগ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ PM

মানবে*তর জীবনযাপন , পুনর্বাসনের দাবি

মাধবপুরে নোটিশ ছাড়া উচ্ছে*দ অভি*যান চালিয়ে দুটি পরিবারকে ঘ*রছাড়া করার অভি*যোগ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০৯:২৭:০১ PM

মাধবপুরে নোটিশ ছাড়া উচ্ছে*দ অভি*যান  চালিয়ে দুটি পরিবারকে ঘ*রছাড়া করার অভি*যোগ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর পৌরসভার শান্তিপাড়া এলাকায় কোনো ধরনের নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালিয়ে দুইটি পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব ঘোষণা বা প্রস্তুতির সুযোগ না দিয়েই হঠাৎ তাদের বসতঘর ভেঙে ফেলা হয়েছে। এতে  ৬ দিন থেকে শীতের মধ্যে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। গত ৭ ডিসেম্বর, রোববার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

পৌরসভার ৭নং ওয়ার্ডের শান্তিপাড়া এলাকার মৃত এনাম খান বাবুলের স্ত্রী ফয়জুন্নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন,‘আমরা কোনো নোটিশ পাইনি। হঠাৎ এসে ঘর ভেঙে দিয়েছে। আমরা প্রায় ২৫ বছর ধরে নিয়মিত পৌরসভার হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছি। এখন মাথা গোঁজার মতো জায়গা নেই। প্রশাসনের কাছে আমাদের পুনর্বাসনের  দাবি  করছি।’’

অপর ভুক্তভোগী হেলেনা বেগম বলেন,‘ শীতের মধ্যে ছোট বাচ্চাদের নিয়ে রাস্তায় পড়ে আছি। পুনর্বাসনের উদ্যোগ না নিলে পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে।’

এছাড়াও সেলিমা বেগম, পলি আক্তারসহ আরও কয়েকটি পরিবার অভিযোগ করে বলেন, কোনো নোটিশ না দিয়েই হঠাৎ এক্সকাভেটর এনে ঘরবাড়ি ভেঙে ফেলা হয়। এমনকি প্রয়োজনীয় মালামাল সরানোর সময়ও দেওয়া হয়নি।

ভুক্তভোগীরা এ বিষয়ে প্রতিকার চেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা থাকলে আইন অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। তবে কোনো নোটিশ বা প্রস্তুতির সুযোগ না দিয়ে বসতঘর ভেঙে দেওয়া মানবিকতার সম্পূর্ণ পরিপন্থী।

এ বিষয়ে সওজের স্থানীয় সূত্র জানায়, ‘সরকারি খাস জমি দখলমুক্ত করার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে নোটিশ সংক্রান্ত অভিযোগ উঠলে তা যাচাই করে দেখা হবে।’

সড়ক ও জনপথ অধিদপ্তর, হবিগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন,‘সওজের জায়গা থেকে উচ্ছেদ করার অধিকার সওজের রয়েছে। তারপরও ভুক্তভোগীদের আবেদন মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক