মাধবপুরে সাংবাদিককে প্রাণনা*শের হুম*কি, থানায় জি*ডি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ PM

মাধবপুরে সাংবাদিককে প্রাণনা*শের হুম*কি, থানায় জি*ডি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০৯:১৩:৪৯ PM

মাধবপুরে সাংবাদিককে প্রাণনা*শের হুম*কি, থানায় জি*ডি

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসা ও চোরাকারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি রোববার বিকেলে  মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক মো. জাকির হোসেন (৩৫)  মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি। জিডিতে তিনি উল্লেখ করেন, দক্ষিণ ধর্মঘর এলাকার নাসির আহমেদ খোকন (৩৮) তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জেরে তাকে হুমকি দেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে সাংবাদিক জাকির হোসেনকে লেখালেখি বন্ধ করতে বলেন এবং প্রাণনাশের হুমকি দেন। একই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি তার কয়েকজন সহযোগী নিয়ে সাংবাদিকের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে গালিগালাজ করেন এবং খুন-জখমের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

সাংবাদিক জাকির হোসেন জানান, মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত সংবাদ প্রকাশের কারণে তিনি দীর্ঘদিন ধরে চাপ ও হুমকির মুখে রয়েছেন। সর্বশেষ এই ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে অভিযুক্ত নাসির আহমেদ খোকন তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর মোর্শেদ খান জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিধি মোতাবেক  তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








ছবি নাসির আহমেদ খোকন 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক