হবিগঞ্জে ৬৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ PM

হবিগঞ্জে ৬৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০২:০৩:২০ PM

হবিগঞ্জে ৬৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ


বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ পরিবহনের একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মূল্য ৬৮ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

শনিবার (২০ ডিসেম্বর) পৃথক এই অভিযান চালায় বিজিবি।

বিজিবি জানায়, জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির বিশেষ টহল দল একটি মাছ পরিবহনের ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাকভর্তি মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

একই দিন বিকেলে ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক