মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই: সৈয়দ মো. ফয়সল
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ PM

মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই: সৈয়দ মো. ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০২:১৪:৫৮ PM

মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই: সৈয়দ মো. ফয়সল


আজীবন মাধবপুর ও চুনারুঘাট এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল।

তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নে ঘোষিত ৩১ দফা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রবিবার দুপুরে মাধবপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এসব কথা বলেন তিনি।

সৈয়দ মো. ফয়সল বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশে ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা নির্বিশেষে সব নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ চাই, যেখানে মানুষ নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হলে দেশ গণতন্ত্রের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হলেই রাষ্ট্রে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মো. হুমায়ুন এবং সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফখাত আহমেদসহ দলীয় নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান বলেন, তারেক রহমানের দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাবে। দেশের মানুষ একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মর্যাদাশীল বাংলাদেশ দেখতে চায়, আর সেই আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলেও মাথা উঁচু করে দাঁড়াবে।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি বিজয়ী হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক