শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ AM

শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ০৯:৪৩:৩৯ PM

শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


শিক্ষার্থীদের দক্ষ ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পায় এবং ভবিষ্যতে একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিতে সক্ষম হয়।

রোববার (১৮ জানুয়ারি) সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে আয়োজিত মানব কল্যাণ সোসাইটি মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মুক্তাদির বলেন, জাতির ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের মেধা বিকাশে মানব কল্যাণ সোসাইটির এই উদ্যোগ প্রশংসার দাবিদার। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতায় বিশেষ ভূমিকা রাখছে।

শিক্ষাক্ষেত্রে বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতিমালা শিক্ষা, অর্থনীতি ও নারী ক্ষমতায়নের মাধ্যমে দেশের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রেখেছে। একই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার শাসনামলে শিক্ষা ও নারী ক্ষমতায়নকেন্দ্রিক নীতিগুলো জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি আরও বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাখাতে পরিকল্পিত ও যুগোপযোগী উন্নয়ন সাধিত হবে।

মানব কল্যাণ সোসাইটির উপদেষ্টা প্রফেসর সৈয়দ মকসুদ আলীর সভাপতিত্বে এবং সোসাইটির সহ-সভাপতি লোকমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আমিরুজ্জামান চৌধুরী দুলু, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মুনিম তুলা, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নুরুন্নেহার চৌধুরী এবং সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুনিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মোয়াজ্জেম বখত জেম, তরুণ সংগঠক আকবর হোসেন কয়সর, সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ রুহেল, ব্যবসায়ী ও সমাজসেবক নেহাদ চৌধুরী, মানব কল্যাণ সোসাইটির সভাপতি মুহিবুর রহমান মুহিব এবং সাধারণ সম্পাদক শাকিল আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ সোসাইটির সহ-সংগঠনিক সম্পাদক আবির আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফরহাদ, নাঈম, রাহিম ও ফারহান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা