প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৯ AM

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ১২:৫৯:৫৫ PM

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা


প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে দেয়া হয়নি।

রবিবার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী উপদেষ্টা ডা. জাহেদ, কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে দেশটিতে ঢুকতে দেয়নি।

সোমবার (১৫ জুন) থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুইদিনের বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

জানা গেছে, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে।

তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি।

এমন পরিস্থিতিতে জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা করেছেন। সোমবার দুপুরে তিনি দেশে ফিরেছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নগরীর চার পয়েন্টে কর্মসূচি
সিলেটে ফের অভিযানে নামছে পুলিশ
সেতু ও সড়ক রক্ষায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে”— এমপি ফয়সল
সিলেটের পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি
ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃ*ষ্ট কিশোর, আ*ইসিইউতে ভর্তি
নদী সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
সিলেটসহ ১২ জেলায় ঝ'ড়-বৃষ্টির শ'ঙ্কা
সরকারি অনুদান বিতরণে অ*নিয়ম, আজমিরীগঞ্জে ব*ঞ্চিত ক্ষ*তিগ্রস্ত কৃষকরা
যাদের হাতে পরিচ্ছন্ন নগর, তাদের সুরক্ষায় এগিয়ে এলো সিসিক
ট্রাফিক সপ্তাহ-২০২৬:হেলমেট-কাগজপত্র ঠিক থাকলেই মিষ্টিমুখ