ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: সিসিক প্রশাসক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ PM

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০৯:১৬:০৬ PM

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ব্যবসায়ী ও উৎপাদনকারীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সমস্যা ও সম্ভাবনাগুলো বিবেচনায় নিয়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সরকার ও সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করছে। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি ব্যবসায়ী সমাজেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি নগরীর পরিবেশ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। ব্যবসায়ী সমাজের যৌক্তিক উদ্যোগে সিলেট সিটি করপোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে।

নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ী সমাজের কল্যাণে নতুন নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন নেতৃত্ব ব্যবসায়ী ও উৎপাদনকারীদের স্বার্থে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে এবং সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে-এটাই প্রত্যাশা।

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির সভাপতি মো. মকসুদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী পাবেলসহ ব্যবসায়ী নেতারা।

অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে অভিষিক্ত করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মো. মকসুদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে মীর মোহাম্মদ জাকারিয়া দায়িত্ব পেয়েছেন।

এ সময় সংগঠনের সহসভাপতি মো. কামাল হোসেন সরকার, মো. শফিকুর রহমান, মো. মুবিন, মো. আঃ মুনিম মসকুর; সহসাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, মো. কাউছার মিয়া, মো. জিয়াউর রহমান চৌধুরী ও মনোয়ার হোসেন মুন্নাসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সাহেদ, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বপন, অর্থ সম্পাদক আব্দুল মুমিন লাহিন, দপ্তর সম্পাদক মাওলানা শিবির আহমদ, সমাজসেবা সম্পাদক মো. হাসান আলী, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, সহপ্রচার সম্পাদক মো. আবুল বাদশাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: