তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: নাসিম হোসাইন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ PM

৪১ নম্বর ওয়ার্ড বিএনপির ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: নাসিম হোসাইন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০৯:৪৮:৩০ PM

তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: নাসিম হোসাইন

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে মো. ইউনুস মিয়াকে আহ্বায়ক এবং জমির উদ্দিনকে সিনিয়র সদস্য করে এ কমিটি গঠন করা হয়। আগামী দুই মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের অর্থনীতি, সুশাসন ও আন্তর্জাতিক কূটনীতিতে সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, দেশের ইতিহাসের বৃহত্তম বাজেট প্রণয়ন থেকে শুরু করে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব লাভ-সবই প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের ফসল। তাঁর নেতৃত্বে বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে স্বাধীন করে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

নাসিম হোসাইন বলেন, সিলেট মহানগর বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং আগামী দিনে যেকোনো সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।

সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সরকারের সাফল্য ও সংস্কার কর্মসূচির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে সুসংগঠিত দলের কোনো বিকল্প নেই। ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভিত্তি মজবুত করতে কাজ করবে।

তিনি বলেন, যোগ্য ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমে ৪১ নম্বর ওয়ার্ডকে মহানগরীর অন্যতম শক্তিশালী সাংগঠনিক দুর্গে পরিণত করা হবে।

জমির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল এবং সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ূন কবির শাহীন।

এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষক দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, মহানগর বিএনপির উপদেষ্টা মোতাহের আলী জিহাদ ও সাজাই আহমদ, সহসাংগঠনিক সম্পাদক শফিক নূর, সহদপ্তর সম্পাদক আব্দুল মালেক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহস্বেচ্ছাবিষয়ক সম্পাদক কামাল আহমদ জুয়েল, জেলা যুবদলের সহসভাপতি নজরুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম নুরুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ