সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ PM

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০৯:২৬:৪৯ PM

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ছবি:সংগৃহীত


প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের এক সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এতে সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে সংগঠনের নেতৃত্ব কাঠামো গড়ে তোলা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শাহ মুনিম এবং সাধারণ সম্পাদক হিসেবে সলিসিটর এম ইয়াওর উদ্দিন দায়িত্ব পেয়েছেন। ট্রেজারার হয়েছেন মাহবুবুর রহমান কোরেশী।

কমিটির সহসভাপতিরা হলেন ড. সানাওয়ার চৌধুরী, আব্দুল হালিম চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর সদরুজ্জামান খান, কাউন্সিলর ফয়জুর রহমান, মানিকুর রহমান গনি, কাউন্সিলর রহিমা রহমান, শেখ ফারুক আহমদ, আব্দুল গফুর, সৈয়দ তাজির উদ্দিন মন্নান, মোহাম্মদ অহিদ উদ্দিন, আব্দুল মুকিত, জুবের আহমদ লস্কর, আশিকুর রহমান, আশরাফ গাজী, সাবেক কাউন্সিলর শহীদ আলী, মোস্তাক আলী বাবুল ও ডা. মাসুক আহমেদ।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবুল হোসেন, কাউন্সিলর ফারুক আহমদ, আনিছুর রহমান ও কয়ছর আহমদ। যুগ্ম কোষাধ্যক্ষ শেখ শামীম আহমদ ও সোয়েব আহমদ। সাংগঠনিক সম্পাদক এম এ রব এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, শাহিন চৌধুরী ও সেলিম খান।

এ ছাড়া ইনফরমেশন সেক্রেটারি আনোয়ার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবদাল হোসেন চৌধুরী, ক্রীড়া সম্পাদক আবুল কালাম, যুগ্ম ক্রীড়া সম্পাদক সজ্জাদুর রহমান, প্রচার সম্পাদক খালেদ মাসুদ রনি, যুগ্ম প্রচার সম্পাদক আলী হোসেন, দপ্তর সম্পাদক রুকন চৌধুরী এবং সহদপ্তর সম্পাদক আবুল হোসেন (রেডব্রিজ) দায়িত্ব পেয়েছেন।

শ্রম ও পেশাজীবী সম্পাদক কাজী বাবর আহমদ, যুগ্ম শ্রম ও পেশাজীবী সম্পাদক নাজমুল হুদা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ তামিম আহমদ, চা, শিল্প ও পর্যটন বিষয়ক সম্পাদক হাসিম আব্দুল উল্লাহ, যুগ্ম সম্পাদক কবি আবু হোসেন এবং সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মিসবাহ কামালও কমিটিতে রয়েছেন।

প্রবাসী বিষয়ক সম্পাদকের পদটি শূন্য রাখা হয়েছে। তবে যুগ্ম প্রবাসী বিষয়ক সম্পাদক হিসেবে সাবির আহমদ দায়িত্ব পেয়েছেন। আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জয়নাল আবেদীন, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমান পারভেজ, যুব বিষয়ক সম্পাদক আতিকুর রহমান লিটন, গণসংযোগ সম্পাদক তফজ্জুল আলম এবং যুগ্ম গণসংযোগ সম্পাদক আব্দুল আউয়াল দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া প্রাকৃতিক সম্পদ সম্পাদক নজমুল ইসলাম, যুগ্ম প্রাকৃতিক সম্পদ সম্পাদক আবুল কালাম, মহিলা বিষয়ক সম্পাদিকা হেনা বেগম, সহমহিলা বিষয়ক সম্পাদিকা রওশনারা মনি ও কামরুন নাহার মতিন সোভা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রশিদ আহমেদ ও ছাবির আহমদ রয়েছেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের অভিনন্দন

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রবাসে সিলেটবাসীর ন্যায্য দাবি আদায় এবং দেশের কল্যাণে যুক্তরাজ্য শাখার নতুন কমিটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: