জ্বালানির মূল্য কমানোর দাবিতে সিলেটে জমিয়তের বিক্ষোভ মিছিল শুক্রবার
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

জ্বালানির মূল্য কমানোর দাবিতে সিলেটে জমিয়তের বিক্ষোভ মিছিল শুক্রবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৭:৪৫:২০ অপরাহ্ন

জ্বালানির মূল্য কমানোর দাবিতে সিলেটে জমিয়তের বিক্ষোভ মিছিল শুক্রবার

ছবি:সংগৃহীত


ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর।

আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা নগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল বের হবে।

কর্মসূচিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সব পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নেজাম উদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত থাকতে হবে।




জৈন্তা বার্তা/ ওয়াদুদ