ছবি:সংগৃহীত
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর একমাইল বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা আয়োজিত এ মানববন্ধন থেকে মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল খালিকের সভাপতিত্বে এবং সাংবাদিক ইমরান আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, ইউপি সদস্য আব্দুল গফ্ফার কুটি ও হোসেন আহমদ খোকা, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জিন্নুর আহমদ চৌধুরী, জামেয়া ইসলামিয়া বারকোট মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শিব্বির আহমদ এবং ধারাবহর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুহেল আহমদ সাদী।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিলাওয়াত করেন সাহান আহমদ। শুরুতে স্বাগত বক্তব্য দেন তরুণ সমাজসেবী ফখরুল ইসলাম শাকিল।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম ধারাবহর গুলবাগ জামে মসজিদের মোতাওয়াল্লি ফখরুল ইসলাম, ক্যাশিয়ার ছয়ফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শিপন মনসুর, সমাজসেবী কাওছার আহমদ, ইউপি সদস্য পদপ্রার্থী ও সমাজসেবী সুহেল আহমদ, সমাজসেবী জুয়েল আহমদ, শিপু লস্কর, সাংবাদিক রিপন আহমদ, রায়গড় একতা সমবায় সমিতির সভাপতি সাদিকুর রহমান সাদিক, জ্যেষ্ঠ সহসভাপতি ছালিম সিদ্দিকী রনি, তরুণ সমাজসেবী আহাদ আলী ও মুহিবুর রহমান।
এ ছাড়া দত্তরাইল ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমীন, ধারাবহর লম্বাগুলের তরুণ সমাজসেবী সাদিকুর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মইজ আহমদ, আজাদ আহমদ, লাতু মিয়া, সামিল হোসাইন, সেলিম, মজবুল, সাহেদ আহমদ, নজরুল ইসলাম, আব্দুর রহিম, সেবুল, সরফ, আবুল, আলাউদ্দিন, বাবুল, ফইজ উদ্দিন, সাইম উদ্দিন, রুবেল, জিলাল, করিব আহমদ, ছানাউল হক ছানা, বেলালসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তাঁরা আরও বলেন, সুস্থ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করে আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
মানববন্ধন থেকে মাদক সেবন, বিক্রি ও বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




