ছবি:সংগৃহীত
সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের ২৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জগন্নাথপুরের তাছিম চুলা ঘরের স্বত্বাধিকারী সোহানুর রহমান সুহেলকে সভাপতি এবং জাউয়া বাজারের ছাইমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুনামগঞ্জের রাধানগর পয়েন্টে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সহসভাপতি হয়েছেন শাহ আলম (এস) ও জাহাঙ্গীর আলম। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ আলম (ডি) এবং কোষাধ্যক্ষ হয়েছেন কবির হোসেন।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন শফিকুল ইসলাম খোকন ও নিয়াজ আহমদ।
কমিটির অন্য সদস্যরা হলেন-হাবিবুর রহমান হাবিব, মতিউর রহমান, সুবিদ মিয়া, নজরুল ইসলাম, শফি উল্লা, কিবরিয়া আকন্দ, সাইফুর রহমান, সোহেল মিয়া, প্রকাশপাল চৌধুরী, আয়ুব আলী, রুহুল আমিন, শাকিল আহমদ, নজির হোসেন ও ফারুক মিয়া।
নবগঠিত কমিটির মাধ্যমে জেলার এলপিজি ডিস্ট্রিবিউটরদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




