লাখাইয়ে দুপক্ষের দফায় দফায় সংঘ*র্ষ, আ হ ত ৪০
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ PM

লাখাইয়ে দুপক্ষের দফায় দফায় সংঘ*র্ষ, আ হ ত ৪০

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ১২:১৮:০৭ PM

লাখাইয়ে দুপক্ষের দফায় দফায় সংঘ*র্ষ, আ হ ত ৪০

ফাইল ছবি


হবিগঞ্জের লাখাই উপজেলায় ধলেশ্বরী নদী দখলকে কেন্দ্র করে দুই দলে দফায় দফায় সংঘর্ষে প্রায় ৪০ আহত হয়েছে। বুধবার বিকেলে ৫ টা ১৫ মিনিটে শুরু হয় রাত ৮ টা ৫০মিনিট পর্যন্ত এ সংঘর্ষ হয়।

জানা যায়, ধনেশ্বর নদীতে মাছ ধরে দখলকে কেন্দ্র করে কামাল মিয়ার মহারাজ মিয়া ও নরুল হক মিয়ার লোকজন ও এনামুল হক চৌধুরী জিলুমিয়া, হারিস মিয়া লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নদীতে মাছ শিকারে গেলে কামাল মিয়া জিল্লু মিয়ার নৌকা নিয়ে আটক করে ভেঙ্গে ফেলে এ নিয়ে কথা কাটাকাটি হয়ে সকালে থেকে দুই দলে উত্তেজনা বিরাজ করছিল বিকালে সংঘর্ষ বাদে। আহত অবস্থায় কালা মিয়া,  মাসুক মিয়া, রানা  মিয়া, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ও হবিগঞ্জ   সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লাখাই থানার ওসি বন্দে আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার