নবীগঞ্জে ম দ ও জা ল টাকাসহ গ্রে প্তা র ২
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ PM

নবীগঞ্জে ম দ ও জা ল টাকাসহ গ্রে প্তা র ২

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৫ ০২:১৮:৪০ AM

নবীগঞ্জে ম দ ও জা ল টাকাসহ গ্রে প্তা র ২


হবিগঞ্জের নবীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং আর্মি ক্যাম্প ক্যাম্পের আওতাধীন নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুরে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শফিকুর রহমান ও রমাকান্ত গোঁফকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে এ অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বানিয়াচং আর্মি ক্যাম্প। 

এসময় তাদের কাছ থেকে দুই বোতল সিগনেচার (৭৫০ এমএল), ৫ বোতল সিগনেচার (৫০০ এমএল), ২ বোতল রয়েল (৫০০ এমএল), ২ বোতল ওল্ড মংক (১০০০ এমএল), ৫ বোতল এমএল ব্লাঞ্চার (৫উ এমএল), ৫ ব্যারেল বাংলা মদ (১৩৫০ লিটার), ৭টি স্মার্ট ফোন, ৫টি পাসপোর্ট, নগদ ২৬৩০ টাকা, ১ হাজার টাকার ২টি জাল নোট ও মদ বিক্রি করার ৭০০টি প্লাস্টিকের খালি বোতল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শফিকুর রহমান (২৯) নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মোসবীর রহমানের ছেলে ও রমাকান্ত গোঁপ (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার খলিরপুর গ্রামের মৃত রবীন্দ্র গোঁপ ঠাকুরের ছেলে।

অভিযান শেষে সেনাবাহিনী মাদক ব্যবসায়ী শফিকুর রহমান ও রমাকান্ত গোঁপকে উদ্ধারকৃত মালামালসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর