ছবি: নিজস্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) লাখাই উপজেলার লাখাই ১নং ইউনিয়নের কমিটি গঠনকল্পে
১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় লাখাই বাজারে জাসাসের অস্থায়ী কার্যালয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় লাখাই উপজেলা জাসাসের সভাপতি তোফাজ্জুল হকের সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিশিষ্ট মুরুব্বী হাবিবুল্লাহ বাহার।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খসরু, লাখাই ইউনিয়ন বিএনপি'র সাবেক আহ্বায়ক রানা তালুকদার, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইব্রাহিম মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা আজিজুল হক, শেখ নুরুল হক,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক রহমত উল্লাহ মুরাদ, বিএনপি নেতা আরাধন কর্মকার, ইউনিয়ন জাসাসের নেতাকর্মীরা বক্তব্য রাখেন সভায় সর্বসম্মতিক্রমে নেয়ামত উল্লাহ নিজামিকে আহ্বায়ক সিনিয়র আহবায়ক ফয়জ উদ্দিন , সদস্য সচিব মনির হোসেন ছোটন, যুগ্ন আহ্বায়ক যুগ্ন হাবায়ক গন সুধীর সূত্রধর, শাহ আলম, মোবারক মিয়া, কবির মিয়া, বাচ্চু মিয়া, বিষ্ণ সূত্রধর, আল আমিন মিয়া, বারেক মিয়া, মাইনু উদ্দিন।
জৈন্তাবার্তা / মনোয়ার




