হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির ধাক্কায় বাদশা পাইওনিয়ার কোম্পানির তিন নারী শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানির সামনে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- জেলার বানিয়াচং উপজেলার মজলিশ পুর গ্রামের মনসুর মিয়া মেয়ে উর্মি আক্তার (২০), নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের কাইয়ুম উল্লাহ মেয়ে দিলারা বেগম (৩২) এবং বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)
মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান, ওই তিন নারী সকালে একটি টমটমযোগে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। ওই সময় ঘন কুয়াশার কারণে অজ্ঞাত একটি গাড়ি তাদেরকে বহন করা টমটমকে ধাক্কা দিলে টমটম উল্টে দুমড়ে-মুচড়ে গিয়ে তিন নারী প্রাণ হারান। নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে।
তিনি আরও জানান, ঘটনার পর কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
জৈন্তা বার্তা/আরআর




