নবীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ PM

নবীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০৭:০১:০৩ AM

নবীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৫ জানুয়ারি ) নবীগঞ্জ যোগল কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শাখাবরাক রাজনগর বনাম দ্যা মাস্টার ব্ল্যাস্টার এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  এতে ৭ উকেটে বিজয়ী হয়েছে দ্যা মাস্টার ব্লাস্টার।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মিফতাহ সিদ্দিকি সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ( সিলেট বিভাগ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, শেখ সুজাত মিয়া সাবেক এমপি হবিগঞ্জ -১ ( নবীগঞ্জ-বাহুবল), ছাবির আহমেদ চৌধুরী সাবেক মেয়র নবীগঞ্জ পৌরসভা ও সদস্য হবিগঞ্জ জেলা বিএনপি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, বিশেষ আকর্ষণ হিসেবে টাইগার মিলটন,সাবেক কাউন্সিলর সুন্দর আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর মিয়া, পৌর যুবদল নেতা ওয়াহিদুজামান জুয়েল, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মিঠুন আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদ চৌধুরী, ছাত্রদল নেতা নাবেদ মিয়া , নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ইকবাল হোসেন তালুকদার,সাগর মিয়া, আলাল মিয়া প্রমুখ।

উক্ত ফাইনাল খেলায় শাখাবরাক রাজনগর ব্যাটিং এ নেমে ২১৬ রানের টার্গেট দিলে প্রতিপক্ষ দ্যা মাস্টার ব্ল্যাস্টার ৭ উকেট এ বিজয়ী, আম্পায়ার এর দায়িত্ব পালন করেন, ইমন আহমেদ ও মারুফ চৌধুরী, দ্যা মাস্টার ব্ল্যাস্টার দলের নাহিদ ৭৪ রান করে ম্যান অফ দ্যা ফাইনাল হয়েছেন। সেরা ব্যাটসম্যান সাগর, সেরা বোলার ওমর, ম্যান অফ দ্যা টুনার্মেন্ট রায়হান, সেরা ক্যাচ সাব্বির, সেরা কিপার জামিল, ইমাজিং প্লেয়ার অফ দ্যা টুনামেন্ট ও সেরা ফিল্ডার ফাহাদ। প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল ও ট্রপি রানার্সআপ হিসেবে একটি ফ্রিজ ও একটি ট্রপি পুরস্কার দেওয়া হয়।

জৈন্তাবার্তা / জারা