লাখাইয়ে হাওরাঞ্চলে বাদামের সুদিন ফেরানোর চেষ্টা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ PM

লাখাইয়ে হাওরাঞ্চলে বাদামের সুদিন ফেরানোর চেষ্টা

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০১:২২:০৭ AM

লাখাইয়ে হাওরাঞ্চলে বাদামের সুদিন ফেরানোর চেষ্টা

ছবি নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরাঞ্চলে ধলেশ্বরী নদীর পাড়ে কামালপুর, সুজনপুর, শিবপুর, রুহিতনসী ও চিকনপুর গ্রামের কৃষকরা একসময় বাদাম চাষ করতেন। এসব এলাকার চর ও নদীর তীরের বালি-মাটি সমৃদ্ধ জমির উর্বরতা কম ছিল। যে কারণে এখানে বাদাম চাষাবাদ করতেন কৃষকরা।

পরে সময়ের সাথে উৎপাদন খরচ বৃদ্ধি ও ফলনের হার কম হওয়ায় লাভজনক হতে না পেরে এই ফসলের প্রতি কৃষকদের আগ্রহ কমতে শুরু করে। কিন্তু কৃষি বিভাগ থেমে যায়নি। মাঠ পর্যায়ে এখন আগের মতো ব্যাপক হারে বাদামের আবাদ না হলেও সরকারি কৃষি প্রযোজনা ও প্রদর্শনী দিয়ে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য।

তিনি বলেন, বাদাম ছাড়াও পতিত জমিতে ভূট্টা ও সরিষা চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

কামালপুর গ্রামের কৃষক রূপন বিশ্বাস ও খেলু মিয়া বলেন, অতীতে কৃষি বিভাগের কোনো সহায়তা পাইনি। তবে গত দুই-তিন বছর যাবৎ আমরা কৃষি অফিসের পরামর্শ ও দিকনির্দেশনা পেয়ে বাদাম চাষ করে লাভবান হচ্ছি।

জৈন্তা বার্তা/আরআর