আজমিরীগঞ্জে স*রকারি ভূমিতে ক্ষেত, নি*ষেধাজ্ঞা জা*রি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ PM

আজমিরীগঞ্জে স*রকারি ভূমিতে ক্ষেত, নি*ষেধাজ্ঞা জা*রি

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০৩:০৩:৩২ AM

আজমিরীগঞ্জে স*রকারি ভূমিতে ক্ষেত, নি*ষেধাজ্ঞা জা*রি


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পৌরসভাধীন নৌ-টার্মিনালের অদূরে সরকারি খাস ভূমিতে হালচাষের মাধ্যমে ক্ষেত রোপণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবিড় রঞ্জন তালুকদার সরকারের মালিকাধীন জায়গায় ক্ষেত রোপণ করতে নিষেধাজ্ঞা জারি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার নৌ-টার্মিনালের অদূরে কালনী নদীর তীর এলাকায় জেগে ওঠা চর দখলে নামে একাধিক গ্রুপ। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়। খবর পেয়ে সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম ও সদরের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. আবু কালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারের মালিকাধীন ভূমির সীমানা নির্ধারণ করেন। পর উক্ত ভূমিতে লাল নিশানাসহ সাইনবোর্ড স্থাপন করেন। সরকরি ভূমি কোনো পক্ষই যেন দখলে না যান সেজন্য নিষেধাজ্ঞা জারি করেন তারা।

এদিকে, উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে একই সরকারি জায়গায় বেশ কিছুদিন ধরে হালচাষ করছিলেন সাত্তার মিয়া। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর থেকে উল্লেখিত ভূমিতে শ্রমিক লাগিয়ে ক্ষেতে চারা রোপণের কাজ শুরু করেন তিনি। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবিড় রঞ্জন তালুকদার। পর সরকারের মালিকাধীন জায়গায় ক্ষেত করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন তিনি।

তবে স্থানীয় লোকজন জানান, রোববার ভোর থেকে নিষেধাজ্ঞা অমান্য করে আবারও ক্ষেতে চারা রোপণের উদ্যোগ নিয়েছেন অভিযুক্ত ব্যক্তি।

জৈন্তা বার্তা/আরআর