লাখাই উপজেলায় নতুন ইউএনও'র দায়িত্ব গ্রহণ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

লাখাই উপজেলায় নতুন ইউএনও'র দায়িত্ব গ্রহণ

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৫ ০২:৫৭:২৪ পূর্বাহ্ন

লাখাই উপজেলায় নতুন ইউএনও'র দায়িত্ব গ্রহণ


হবিগঞ্জের লাখাই উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন অনুপম দাস অনুপ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে  অনুপম দাস অনুপ সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার নিকট থেকে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সিলেট জেলার বাসিন্দা অনুপম দাস অনুপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে শিক্ষাজীবন শেষ করেন। পরবর্তীতে তিনি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন। পরবর্তীতে ৩৫তম ব্যাচের বিসিএস পরীক্ষায় তিনি প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। এর আগে তিনি নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুপম দাস অনুপ দায়িত্বপালনে সকলের সহযোগিতা কামনা করেছেন। 

জানা গেছে, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানাকে ঢাকায় বিআরটিএ-তে বদলি করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর