চুনারুঘাটে অ বৈ ধ মাটি কাটা, ১০টি ড্রাম ট্রাক আ ট ক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২০ PM

চুনারুঘাটে অ বৈ ধ মাটি কাটা, ১০টি ড্রাম ট্রাক আ ট ক

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/০২/২০২৫ ১০:৫০:৫৫ AM

চুনারুঘাটে অ বৈ ধ মাটি কাটা, ১০টি ড্রাম ট্রাক আ ট ক

ছবি: নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই, ইছালিয়া, করাঙ্গীসহ  চা বাগানের ছড়া থেকে অবৈধভাবে মাটি ও বালু  উত্তোলন কোনভাবেই বন্ধ হচ্ছে না। প্রতিদিন চুনারুঘাট উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ এস্কেভেটর, ড্রাম ট্রাক, ট্রাক্টর ও বালু উত্তোলনের মেশিন জব্দ করলেও মাটি কাটা বন্ধ হচ্ছে না। প্রশাসন একদিকে অভিযান করলে, অন্যদিকে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি, বালু লোটেরার দল।

রবিবার ( ২ ফেব্রুয়ারি ) দুপুর ১২ টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত চুনারুঘাট উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উপজেলার উবাহাটা ইউনিয়নের খোয়াই নদীর  নতুন ব্রিজ সংলগ্ন স্থান থেকে ৩টি এস্কেভেটর ও ১০টি ড্রাম ট্রাক আটক করেছে।

এ অভিযান পরিচালনা করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, ও সহকারি কমিশনার (ভুমি) মাহবুব আলম মাহবুব। 

এসময় উবাহাটা বালুমহালের ইজারা বহির্ভূত অংশ হতে মাটি কাটা ও পরিবহনের  কাজে ব্যবহৃত ৩ টি এস্কেভেটর মেশিন এবং ৩ টি ড্রাম ট্রাক জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়৷ এবং, মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ০৭ টি ড্রাম ট্রাক জব্দ করে উপজেলা পরিষদ মাঠে রাখা হয়েছে।

এর আগে ‍বৃহস্পতিবার ও শনিবার গাধাছড়া ও ইছালিয়া ছড়ায় অভিযান চালিয়ে কমপক্ষে ২০টি মেশিন ও ২ হাজার ঘনফুট পাইপ ধংস করা হয়। 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া  বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার