ছবি: নিজস্ব
মাধবপুরে অবৈধভাবে ফসলী জমির টপ সয়েল উত্তোলণের দায়ে পৃথকভাবে ২ ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ সোমবার(৩ ফেব্রুয়ারী) পৃথক অভিযানে সুলতানপুর এলাকায় ১ জনকে ৫০ হাজার ও মহব্বতপুর এলাকায় একজনকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালত।দন্ডিতরা হলেন সুলতানপুর এলাকার ফসল মিয়া ও মহব্বতপুর এলাকার মোঃ মাতু মিয়া।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, 'অর্থদন্ড প্রদানের পাশাপাশি অবৈধভাবে ফসলী জমির টপ সয়েল উত্তোলণে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হয়েছে।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।'মাধবপুর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




