মাধবপুরে ঘুম থেকে ডেকে তুলে কু*পিয়ে হ*ত্যা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ PM

মাধবপুরে ঘুম থেকে ডেকে তুলে কু*পিয়ে হ*ত্যা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ০১:০৯:৩৯ AM

মাধবপুরে ঘুম থেকে ডেকে তুলে কু*পিয়ে হ*ত্যা

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জিল্লুর রহমান নামের এক ব্যবসায়ীকে ঘুম থেকে ডেকে তুলে  কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার (২৫ মে) গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

নিহত জিল্লুর রহমান ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। খবর পেয়ে রাতেই কাশিমনগর ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করেছে। এসময় পুলিশ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে থাকা জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করে। 

জানা গেছে, রোববার দিবাগত রাত ২টায় প্রতিবেশী ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুর রহমানকে ঘুম থেকে ডেকে তোলেন। একপর্যায়ে জিল্লুরকে কোপাতে শুরু করেন জাহাঙ্গীর। উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই মারা যান জিল্লুর।

একটি সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর জিল্লুরের চাচাতো ভাই। কিছুদিন আগে জাহাঙ্গীরের নামে থাকা একটি মামলায় আদালতে স্বাক্ষ্য দেন জিল্লুর রহমান। এরপর থেকেই জিল্লুর রহমানের ওপর ক্ষিপ্ত ছিলেন জাহাঙ্গীর। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধার ও জাহাঙ্গীরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল