হবিগঞ্জ সী*মান্ত দিয়ে ১৯ জনকে পু*শ ইন করলো বি*এসএফ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ PM

হবিগঞ্জ সী*মান্ত দিয়ে ১৯ জনকে পু*শ ইন করলো বি*এসএফ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ০২:৩০:৪৮ AM

হবিগঞ্জ সী*মান্ত দিয়ে ১৯ জনকে পু*শ ইন করলো বি*এসএফ

প্রতীকী ছবি


হবিগঞ্জের সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাতে এ তথ্য দেন।

তিনি বলেন, আটক সবাই বিজিবির সীমান্ত ফাঁড়িতে অবস্থান করছেন। তাদের ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ধরে কালেঙ্গা সীমান্ত ফাঁড়ি দিয়ে ঠেলে পাঠায় বিএসএফ।

ওসি আরও বলেন, এ ১৯ জন নারী, পুরুষ ও শিশু কুড়িগ্রাম জেলার তিনটি পরিবারের সদস্য। প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারগুলো প্রায় ১৫ বছর ধরে ভারতে ছিল।

চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, আটক ব্যক্তিরা কালেঙ্গা সীমান্তে বিজিবির হেফাজতে রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল