হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমনের স্ত্রীসহ দেশত্যা*গে নি ষে ধা জ্ঞা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ PM

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমনের স্ত্রীসহ দেশত্যা*গে নি ষে ধা জ্ঞা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ০৩:২২:৫৩ AM

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমনের স্ত্রীসহ দেশত্যা*গে নি ষে ধা জ্ঞা

ফাইল ছবি


দুর্নীতির অভিযোগ থাকায় হবিগঞ্জ-০৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন এবং তার স্ত্রী ছাম্মী আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, ব্যারিস্টার সুমন দেশ ছেড়ে পলায়ন করে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। তার বিদেশ গমণ নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

গত বছরের ২১ অক্টোবর মধ্যরাতে ঢাকার মিরপুর-৬ থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৮ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল