মাধবপুরে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠনের লক্ষ্যে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ PM

মাধবপুরে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠনের লক্ষ্যে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ০৮:৪৬:৪০ AM

মাধবপুরে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠনের লক্ষ্যে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠনের লক্ষ্যে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলার সুরমা চা বাগানের ১০ নাম্বার প্রাইমারি স্কুলের সামনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মাধবপুর উপজেলা সমবায় অফিসার মো: ইসমাইল তালুকদার রাহি এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ভ্রাম্যমাণ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা  ডাক্তার মাজহারুল ইসলাম, চুনারুঘাট উপজেলা সমবায় অফিসার কান্তি ভুষন দত্ত।

উপজেলার ৭৫ জন সমবায়ীকে সমবায় সমিতি ব্যবস্থাপনা ও গবাদিপশু পালনের প্রশিক্ষণ দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা