মাধবপুরে দেড় হাজার পিস ই*য়াবাসহ গ্রে*প্তার ১
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ PM

মাধবপুরে দেড় হাজার পিস ই*য়াবাসহ গ্রে*প্তার ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০১:০৮:৫৯ AM

মাধবপুরে দেড় হাজার পিস ই*য়াবাসহ গ্রে*প্তার ১


হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নাজিম উদ্দিন ওরফে জামিল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। 

ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর তেমোহনা এলাকায় মুক্তিযোদ্ধা চত্বরের কাছ থেকে মঙ্গলবার রাতে (২৭ মে) নাজিমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল নাজিমকে গ্রেপ্তার করে তার কাছে থাকা দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা