ছবি: নিজস্ব
হবিগঞ্জের মাধবপুরে ফারুক হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার(২৮ মে) দুপুরে মনতলা স্টেশন বাজারে এ কর্মসূচী পালন করা হয়।
উপজেলার দক্ষিণ আফজালপুর হাজীবাড়ীর কৃষক মোঃ ফারুক মিয়া (৫৩) হত্যা মামলার রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। পুলিশ সুপার এর দিকনির্দেশনায় মাধবপুর থানা পুলিশের তৎপর অভিযানের ফলে এ সাফল্য অর্জিত হয়। ইতোমধ্যে এ মামলায় মোহাম্মদ আলী ওরফে রুবেল (৩২) ও বিধান কর্মকার (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার পর পরই মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে এবং গ্রেফতার অভিযান পরিচালনা করে।
এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। বুধবার সকালে দক্ষিণ আফজালপুর এলাকায় ফারুক মিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে স্থানীয় জনসাধারণ। মানববন্ধনে নিহত ফারুক মিয়ার পরিবার, আত্মীয়-স্বজনসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন।
নিহত ফারুকের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই। যারা এই নির্মম ঘটনায় জড়িত, তাদের উপযুক্ত শাস্তি চাই।” তিনি প্রশাসনের কাছে পলাতক আসামি রাফিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এলাকাবাসীরও একটাই দাবি—এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
জৈন্তাবার্তা / মনোয়ার




