হবিগঞ্জ সী*মান্তে আ*টক শাড়ি, গাঁ*জা ও যানবাহন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ PM

হবিগঞ্জ সী*মান্তে আ*টক শাড়ি, গাঁ*জা ও যানবাহন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ১১:৩৫:৩৬ AM

হবিগঞ্জ সী*মান্তে আ*টক শাড়ি, গাঁ*জা ও যানবাহন

ছবি : সংগৃহীত


বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সদস্যরা হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৩টি উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, মাদক ও যানবাহন আটক করেছে।

আটক পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, আতশবাজি, গাঁজা, চিনি, রাবার, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল।বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার চিমটি বিল বিওপি এলাকায় ৪৪ লক্ষ ৯১ হাজার ৭ শত ৮০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও আতশবাজি এবং শ্রীমঙ্গলের গুটিবাড়ি ও কাকমারাছড়া, চুনারুঘাট উপজেলার গুইবিল, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপি এলাকায় আট লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের গাঁজা, চিনি, রাবার, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল সাইকেল আটক করা হয়। এর মধ্যে এক লক্ষ ৭৮ হাজার ৫ শত টাকা মূল্যের ৫১ কেজি গাঁজা রয়েছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা