মাধবপুরে চারটি অ*বৈধ ক রা ত ক ল উ*চ্ছেদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ PM

মাধবপুরে চারটি অ*বৈধ ক রা ত ক ল উ*চ্ছেদ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ০৫:১২:৩৮ AM

মাধবপুরে চারটি অ*বৈধ ক রা ত ক ল উ*চ্ছেদ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার কড়রা, নোয়াপাড়া ও শাহপুর বাজার এলাকায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এক অভিযানে অনুমোদন ও লাইসেন্সবিহীন চারটি করাতকল উচ্ছেদ করেছে বন বিভাগ।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) মজিবুল ইসলাম ও  সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তারা। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।

অভিযানে দেখা যায়, উচ্ছেদকৃত করাতকলগুলো দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়াই কাঠ চিরাইয়ের কাজ করে আসছিল। এতে বনজ সম্পদের অপচয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছিল।

বন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধ করাতকল বন্ধে এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে। জনস্বার্থে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং এতে স্থানীয় জনগণেরও সহযোগিতা কামনা করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল বন বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থানের পক্ষে মত দিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা